মিঠুনের কথায় ‘‘ব্রিগেডে কিছু তো একটা হবে!’’ কিন্তু সেই ‘হওয়াটা’ কি - The News Lion

মিঠুনের কথায় ‘‘ব্রিগেডে কিছু তো একটা হবে!’’ কিন্তু সেই ‘হওয়াটা’ কি

 


দি নিউজ লায়নঃ     আজ মোদীর ব্রিগেড। আর এই ব্রিগেডের জনসভায় হাজির হতে পারেন মিঠুন চক্রবর্তী। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল। শনিবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।  রাতেই কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করেন। 


 কৈলাশ বিজয়বর্গীয়ের বেলগাছিয়ার বাড়িতে গভীর রাত পর্যন্ত তাঁদের দুজনের মধ্যে হয় বৈঠক। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মিঠুন জানিয়েছেন, দুপুর ১২ টা নাগাদ ব্রিগেডে পৌঁছবেন তিনি।  


তার আগে তিনি বলেছেন, ‘‘ব্রিগেডে কিছু তো একটা হবে!’’ সেই ‘হওয়া’ কি তাঁর প্রত্যক্ষ ভাবে বিজেপি-তে যোগ? নাকি নিছকই বিজেপি-র হয়ে ভোটে প্রচার? তা এখনও পর্যন্ত খোলসা করেননি তিনি। আর তারপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.